মূল বিষয়বস্তুতে যান
ENবাংলা
আপনার দক্ষতা কাজে লাগান

সহকারীতে উপার্জন শুরু করুন

নিজের দক্ষতা দিয়ে কাজ করুন, আর সেই আয় দিয়ে পূরণ করুন আপনার শখ কিংবা পরের ছুটির পরিকল্পনা।

ইতিমধ্যে সহকারীতে আছেন? লগ ইন

গৃহকর্মী, রান্না, শিশুর দেখাশোনা বা বাসার অন্য কাজ করেন? আপনার সেবা দিন

সহকারীরা — একজন ইলেকট্রিশিয়ান, একজন ডেলিভারি সহকারী, একজন পরিচ্ছন্নতাকর্মী, একজন মিস্ত্রি ও একজন রংমিস্ত্রিনিজের পছন্দের কাজনিজের সময়মতো কাজ
কীভাবে কাজ করে

এখনই Shohokari.com-এর সাথে উপার্জন শুরু করুন

কাজ খোঁজা থেকে টাকা পাওয়া পর্যন্ত — চারটি সহজ ধাপ।

  1. কাজ খুঁজুন

    আপনার এলাকার কাছাকাছি বা অনলাইনে, আপনার দক্ষতার সাথে মেলে এমন কাজ খুঁজুন। দূরত্ব, কীওয়ার্ডসহ নানা ফিল্টার ব্যবহার করুন। পছন্দের কাজ পেলেই অফার দিয়ে দিন!

    কাজ দেখা শুরু করুন →
  2. অফার দিন

    ন্যায্য দাম প্রস্তাব করুন। দাম বলার আগে ভেবে দেখুন কাজটিতে কতটা সময় আর দক্ষতা লাগবে, এবং আপনার দামের কারণ বুঝিয়ে বলুন যাতে কাজদাতা সহজে বুঝতে পারেন।

  3. ভালোভাবে কাজ করুন, টাকা নিন

    Shohokari.com চ্যাটে নিয়মিত যোগাযোগ রাখুন, যাতে কাজদাতা জানেন কাজ কতদূর এগোল। কাজ শেষ হলে পেমেন্টের অনুরোধ করুন — তারপর কাজদাতাকে একটি সৎ রিভিউ দিন।

  4. প্রোফাইল উন্নত করুন

    কাজদাতারা সাধারণত আপনার প্রোফাইল ও রিভিউ দেখেন, তাই প্রথম দেখাতেই ভালো ধারণা তৈরি করুন। পূর্ণ প্রোফাইল থাকলে আপনার অফার গৃহীত হওয়ার সম্ভাবনা সঙ্গে সঙ্গে বাড়ে।

    প্রোফাইল দেখুন →
কী কী কাজে আয় করতে পারেন

আপনার দক্ষতার সাথে মেলে এমন কাজ

ঘর দেখাশোনা, ডেলিভারি, অ্যাডমিন আর টুকিটাকি মেরামত থেকে শুরু করে সৃজনশীল ও ব্যবসায়িক কাজ — যে কাজে আপনি দক্ষ, সেটিই বেছে নিন।

কাজটি সরাসরি গিয়ে করতে হবে নাকি অনলাইনে — কাজদাতা আপনাকে তা জানিয়ে দেবেন।

কেন Shohokari.com

নিজের শর্তে কাজ করুন

নিজের পছন্দের কাজ বেছে নিন

আপনার দক্ষতা, এলাকা আর সময়ের সঙ্গে মেলে এমন কাজ খুঁজুন। টাস্কগুলো দেখুন, অফার পাঠান, আর যে কাজ আপনার জন্য সবচেয়ে ভালো, সেটিই বেছে নিন।

কার সঙ্গে কাজ করছেন, জেনে নিন

অফার পাঠানোর আগে কাজদাতার তথ্য আর টাস্কের বিবরণ ভালো করে দেখুন। প্রোফাইলে দেখানো যাচাইয়ের ব্যাজগুলো দেখে সিদ্ধান্ত নিন।

কাজ শুরুর আগে টাকার বিষয়ে একমত হোন

কাজ শুরুর আগে কাজের বিবরণ, দাম আর মালামালের খরচ নিয়ে গ্রাহকের সঙ্গে কথা বলুন। টাকার শর্ত দুই পক্ষই বুঝেছেন ও মেনে নিয়েছেন কি না, নিশ্চিত হোন।

আরও নিশ্চিন্তে কাজ করুন

প্রোফাইলের তথ্য সঠিক রাখুন, টাস্কের বিবরণ মন দিয়ে পড়ুন, আর দরকার হলে Shohokari.com-এর যাচাই ও সহায়তা ব্যবহার করুন।

প্রথম দেখাতেই ভালো ধারণা দিন

অফার গ্রহণের আগে কাজদাতারা সাধারণত আপনার প্রোফাইল আর রিভিউ দেখে নেন। প্রোফাইল ঠিকমতো পূরণ করলে আপনার অফার আলাদা করে চোখে পড়ে।

  • একটি ভালো ছবি দিন
  • স্পষ্ট করে নিজের বিবরণ লিখুন
  • দক্ষতাগুলো ঠিকভাবে তালিকা করুন
  • যাচাই ব্যাজ অর্জন করুন
প্রোফাইল দেখুন
সাধারণ প্রশ্ন

সহকারীদের সাধারণ প্রশ্ন

কী ধরনের কাজ পাওয়া যায়?

Shohokari.com-এ নানা ধরনের কাজ আছে — ঘর দেখাশোনা, ডেলিভারি, অ্যাডমিন কাজ, টুকিটাকি মেরামত থেকে শুরু করে এসইও, ওয়েব ডিজাইন, ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন, ব্লগ লেখা, প্রুফ রিডিংসহ আরও অনেক সৃজনশীল ও ব্যবসায়িক কাজ।

কাজটি সরাসরি গিয়ে করতে হবে নাকি অনলাইনে, কাজদাতা তা আপনাকে জানিয়ে দেবেন।

আমি টাকা কীভাবে পাব?

কাজ শেষ হওয়ার পর কাজদাতা তা নিশ্চিত করলে আপনি টাকা পাবেন।

গ্রাহক নগদে টাকা দিলে কাজ শেষ করে পেমেন্টের অনুরোধ করুন — গ্রাহক আপনাকে কত টাকা দেবেন তা দেখানো হবে, সেই অনুযায়ী টাকা বুঝে নিন।

আমি কার সঙ্গে কাজ করব?

সেটা আপনিই ঠিক করবেন! কাজগুলো দেখুন, ব্যবহারকারীদের প্রোফাইল, রিভিউ ও সুপারিশ যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন কার সাথে কাজ করতে চান।

কীভাবে কাজ পাব?

শুধু অফার দিলেই সবসময় হয় না। অফার দেওয়ার সময় বুঝিয়ে বলুন কেন এই কাজের জন্য আপনিই সেরা। আর প্রোফাইলের প্রতিটি অংশ পূরণ করুন, যত বেশি সম্ভব যাচাই ব্যাজ নিন — কাজদাতারা পূর্ণ প্রোফাইল পছন্দ করেন!

টাস্ক এলার্ট পাওয়া যায়?

অবশ্যই! অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে কাজের অ্যালার্ট চালু করুন — আপনার আগ্রহের সাথে মেলে এমন নতুন কাজ এলেই Shohokari.com আপনাকে জানিয়ে দেবে।

নিরাপত্তার কী ব্যবস্থা আছে? বীমা আছে কি?

Shohokari.com একটি সংযোগ তৈরির প্ল্যাটফর্ম, যা সমাজে ইতিবাচক কমিউনিটি গড়ে তোলায় উৎসাহ দেয়। প্ল্যাটফর্মের বাইরে যেমন, এখানেও নিজের নিরাপত্তা ও দায়ের দায়িত্ব আপনার নিজের — তাই প্রতিটি কাজ নিজের তত্ত্বাবধানে ও নিজ দায়িত্বে করুন।

বর্তমানে Shohokari.com কোনো বীমা দেয় না; ভবিষ্যতে কীভাবে বীমা সুবিধা দেওয়া যায়, তা আমরা ভেবে দেখছি।

নিজের দক্ষতায় আয় করতে চান?

কাছাকাছি কাজ খুঁজুন, অথবা নিজের দামে সেবা বিক্রি করুন।